• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
গাংনীতে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
গাংনীতে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে গাংনী উপজেলা শ্রমিক লীগ। বৃহস্পতিবার বিকেলে গাংনীর সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান সিপুর রাজনৈতিক কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ গাংনী উপজেলা শাখার আহবায়ক মনিরুল ইসলাম মনি। বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আবুল বাসার, সাবেক ছাত্রনেতা তানভিরুল ইসলাম উজ্জল, যুগ্ম আহবায়ক মফিজুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কেক কাটার পর আলোচনা সভায় আগামি নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে নেতাকর্মীদের প্রতি আহবান জানান শ্রমিক লীগ নেতারা। অনুষ্ঠানে দো’আ মোনাজাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category