• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে শাখা ডাক কর্মচারীদের ধর্মঘট অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
গাংনীতে শাখা ডাক কর্মচারীদের ধর্মঘট অনুষ্ঠিত
গাংনীতে শাখা ডাক কর্মচারীদের ধর্মঘট অনুষ্ঠিত

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে মেহেরপুরের গাংনীতে ধর্মঘট পালিত। মেহেরপুর জেলার সকল শাখা ডাকঘর কর্মচারীরা ২ দফা দাবীতে মঙ্গলবার (৭ জুলাই) সকালে গাংনী উপজেলা ডাকঘরের সামনে এ আয়োজন করা হয়।

সংগঠনের জেলা সভাপতি মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, জেলা নেতা আব্বাস আলী ও ধানখোলা পোস্ট অফিসের পোস্ট মাস্টার তানজিদ আহমেদ অনি। অনুষ্ঠানে গাংনী উপজেলার সকল শাখা ডাকঘরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তরিকুল ইসলাম বলেন, আমরা সারাদেশের ৮৫০০ টি শাখা পোস্ট অফিসের কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করছি অথচ আমাদের বেতন বৈষম্যের কারনে খুব সামান্য অর্থ দিয়ে কোনভাবেই সংসার পরিচালনা করতে পারছিনা। আমাদের দুই দফা দাবীতে আমরা মানববন্ধন করছি। আমাদের বেতন ভাতা বৃদ্ধি ও সবাইকে বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সারাদেশের পোস্ট অফিসের শাখা কর্মচারীরা মানবতর জীবন যাপন করছি। আমাদের হয় ভাতের ব্যবস্থা করেন না হয় বাদ দিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category