• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
গাংনীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গাংনীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২(গাংনী) আসনে বিএনপি মনোনিত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনিত প্রর্থী নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, সেক্রেটারী জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ-আল-আজিজসহ, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসেন, গাংনী টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপনসহ সরকারী সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রস্ততিসভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ঘিরে আয়োজিত নানা কর্মসূচী বাস্তবায়ন কমিটি ও সময় নির্ধারণ নিয়ে বিষদ আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category