• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী
গাংনীতে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে জাতীয়বাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা,মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে ।সোমবার (২৩ জানুয়ারী) বিকেলে উপজেলার বামন্দীতে কৃষক দলের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা কৃষকদলের সভাপতি মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল শাওনের সঞ্চালনায় না সভায় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষকদলের সভাপতি মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক কাজিপুর ইউনিয়ন কৃষকদল নেতা জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক ষোলটাকা কৃষকদল নেতা গাফফার আলি, যুগ্ম সম্পাদক মটমুড়া ইউনিয়ন কৃষকদল নেতা আঃ মজিদ, যুগ্ন সম্পাদক বামুন্দি ইউনিয়ন কৃষকদল নেতা ইউসুফ আলি,সেচ্ছাসেবক দল গাংনী উপজেলা শাখার সাবেক সভাপতি শহিদুল ইসলাম সহ মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সনের মুক্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ পরিবেশ তৈরী করতে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করার আহবান জানান সরকারের প্রতি এবং দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের গ্রেফতারকৃত সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category