• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা
গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, গাংনী প্রেসক্লাবের সভপতি তৌহিদ উদ দৌলা রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন।
আলোচনা সভায় দিবস দুটি পালনে নানান কর্মসুচী গ্রহণ এবং তা বাস্তবায়নে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category