• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
গাংনীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গাংনীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী প্রীতম সাহার সভাপতিত্বে আনুষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসুচি নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: সাদ্দাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা কৃষি অফিসার এমরান হোসেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, প্রাণী সম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজাসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ।
উক্ত দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী, জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাংকনসহ বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category