• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে র‍্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ মিল্টন আটক 

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
গুলিসহ মিল্টন আটক 
গাংনীতে র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ মিল্টন আটক 

একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মিল্টন হোসেন (২০) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব।

আজ বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। র‍্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম্প এ অভিযান পরিচালনা করে।

আটক মিল্টন হোসেন গাংনী উপজেলার লক্ষীনারয়ণপুর ধলা গ্রামের শাহাব উদ্দীনের ছেলে।

র‍্যাব সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গাংনী-মেহেরপুর প্রধান সড়কের পাশে ঝিনের পুল এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি অভিযান দল।

এসময় ঝোপের মধ্য থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ম্যাগজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। তাৎক্ষনিকভাবে পিস্তলের মালিককে পাওয়া না গেলেও র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়। এক পর্যায়ে র‍্যাবের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যে নিশ্চিত হয় এর মালিকের বিষয়ে।

সে মতে সন্ধ্যায় গাংনী হাসপাতালের সামনে আরও একটি অভিযান চালিয় র‍্যাবের ওই অভিযান দলটি। এসময় মিল্টন হোসেনকে আটক করতে সক্ষম হয় র‍্যাব। আটক মিল্টনের জ্যাকেটের পকেট থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মিল্টনে কাছ থেকে উদ্ধার হওয়া গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হওয়া বিদেশী পিস্তলের বলে নিশ্চিত হয় র‍্যাব। অভিযানের নেতৃত্বে ছিলেন র‍্যাব-১২ গাংনী ক্যাম্প কোম্পানী কমান্ডার আবুল কালাম আজাদ।

র‍্যাব সুত্র আরো জানায়, বিদেশ পিস্তল, ম্যাগজিন ও গুলি রাখার অপরাধে মিল্টনের নামে মামলা দায়ের করে গাংনী থানার মাধ্যমে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category