• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক পাচারকারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
গাংনীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক পাচারকারী আটক
গাংনীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক পাচারকারী আটক

রাহিব ওরফে রাকিব (৩৫) নামের একজনকে আটক করেছে র‌্যাব। তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৩৬ কেজি গাঁজা।

বৃহষ্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাংনী র‌্যাব ক্যাম্পের একটি টীম মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামে এ অভিযান চালায়।

আটক রাহিব ওরফে রাকিব লক্ষীনারায়নপুর ধলা গ্রামের আক্তারুল ইসলামের ছেলে। পুলিশের দাবী সে একজন চিহ্নিত মাদক পাচারকারী। শুক্রবার সকালে তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি এনামুল হক জানান, আটক রাহিব ওরফে রাকিব প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিমান্ত এলাকা থেকে মাদক এনে পাচার করতো। তার কাছে গাঁজা আছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তার হেফাজতে থাকা ৩৬ কেজি গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category