মেহেরপুরের গাংনীর কাজিপুর সীমান্ত এলাকা থেকে সেলিম সরদার (৩৮) নামের একজনকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিন কেজি ৯০০ গ্রাম গাঁজা। এসময় আটককৃতের ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি মোবাইল ফোন সেট জব্দ করে র্যাব।
র্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি টীম আজ বৃহষ্পতিবার সকালে এ অভিযান চালায়। সেলিম সরদার কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পোয়াল বাড়িয়া গ্রামের লুৎফর রহমান সরদারের ছেলে। তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। র্যাবের দাবী, সেলিম সরদার একজন চিহ্নিত মাদক পাচারকারী।
গাংনী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, সেলিম সরদার দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করছিল। বৃহষ্পতিবার সকালে সে একটি ইজিবাইকে করে গাঁজা বহনের সময় র্যাব সদস্যরা তার গতিরোধ করে ইজিবাইক তল্লাশী চালায়। এসময় তার কাছ থেকে গাঁজা পাওয়া গেলে তাকে আটক করে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়।