• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে র‌্যাবের অভিযানে ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
গাংনীতে র‌্যাবের অভিযানে ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার-১
গাংনীতে র‌্যাবের অভিযানে ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা সহ মোঃ রাজিব ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ একটি দল। রবিবার (৩০ জুলাই) দুপুরের দিকে গাংনী-সাহারবাটি চারচারা বাজারগামী পাকা রাস্তার কাটাখালীর মোড়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজিব ইসলাম কুষ্টিয়া মিরপুর থানার অঞ্জনগাছী গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে। এসময় মাদক-ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি ব্যাটারী চালিত ইজিবাইক, এবং ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সাংবাদের ভিত্তিতে গাংনী থানাধীন সাহারবাটি চারচারা বাজারগামী পাকা রাস্তার কাটাখালীর মোড়ে অভিযান পরিচালনা করে রাজিবকে গ্রেফতার করা হয়। এসময় তার ইজিবাইক তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক-ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি ব্যাটারী চালিত ইজিবাইক, এবং ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানা হতে মেহেরপুর জেলার গাংনী থানায় এসে মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category