• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে র‍্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
গাংনীতে র‍্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক
গাংনীতে র‍্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

মেহেরপুরের গাংনীতে ৪ কেজি গাঁজাসহ আসাদুজ্জামান বিজয় (২২) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। আজ রবিবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৬ টার দিকে গাড়াবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়,র‍্যাব -১২, সিপিসি-৩ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ৪ কেজি গাঁজাসহ আসামিকে আটক করা হয়।

আটককৃত আসাদুজ্জামান বিজয় গাড়াবাড়ীয়া গ্রামের জিয়ারত ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অন্য এলাকা হতে ক্রয় করে এনে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে মর্মে স্বীকার করেন।

র‍্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দায়ের পূর্বক আসমীকে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category