• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
গাংনীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক আটক
গাংনীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ মাসুদ রানা (২৬) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে রামনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২ মেহেরপুরস্থ গাংনী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় রামনগর হতে হাড়াভাঙ্গা সড়কের পাশে সোনাবাবু নামের এক ব্যক্তির মুদি দোকানের সামনে থেকে মাসুদ রানাকে ৪৬ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত মাসুদ রানা রামনগর গ্রামের মৃত আয়নাল মন্ডলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র‌্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category