• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে রাতের আধারে বিএনপির ঝটিকা মিছিল

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
গাংনীতে রাতের আধারে বিএনপির ঝটিকা মিছিল
গাংনীতে রাতের আধারে বিএনপির ঝটিকা মিছিল

কোন অপ্রিতকর ঘটনা ছাড়ায় গাংনীতে পালিত হচ্ছে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল। রবিবার ভোরে গাংনী উপজেলার রাইপুর ও পৌরসভাধীন বাশঁবাড়িয়া নামক পৃথক দুটি স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও সকাল থেকেই থেকে আন্তঃজেলা ও দুরপাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি। ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। গন্তব্য্যস্থলে যেতে অটোরিক্সা, স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান নছিমন, করিমন, আলগামনের উপরই একমাত্র ভরসা। এ কারণে নির্দ্দিষ্ট সময়ের মধ্যে যথাস্থানে যেতে পারছেনা সাধারণ মানুষ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
জানাগেছে, মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। ভোরে গাংনী হাটবোয়ালিয়া সড়কের রাইপুর বাজার এলাকায় কয়েক মিনিটের একটি মিছিল করা হয়।
অন্যদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভুট্টো বাঁশবাড়িয়া ও পোড়াপাড়ার গ্রামের মাঠের মধ্যে অবরোধ কর্মসূচিতে পিকেটিংয়ের নেতৃত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category