• সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে ফেন্সিডিলসহ আটক-২

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে ফেন্সিডিলসহ আটক-২
গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে ফেন্সিডিলসহ আটক-২

মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল পাচারের সময় এরশাদ আলী (৩৫) ও আবুল কালাম আজাদ (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল এ অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১০০ বোতল ফেন্সিডিল, সেই সাথে জব্দ করা হয়েছে একটি সিএনজি।

জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে মাদকের চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে গাংনী উপজেলার দুর্লভপুর-তেরাইল সড়কে যৌথবাহিনীর সমন্বয়ে অবস্থান করি। ওই সময় সড়ক দিয়ে একটি সিএনজি আসলে সেটি থামানোর চেষ্টা করলে সে দ্রুত পালিয়ে যায়। পরে ধাওয়া দিয়ে তেরাইল বাগান পাড়ার একটি পুকুরের কাছে এসে সিএনজি আটকে যায়। আটক করা হয় সিএনজি চালক এ উপজেলার সহড়াতলা গ্রামের নওয়াব আলীর ছেলে এরশাদ আলীকে।

সিএনজি থেকে উদ্ধার করা হয় ১০০ বেতিল ফেন্সিডিল। আটক এরশাদ আলীর দেওয়া তথ্যে মতে ফেন্সিডিল ব্যবসায়ী ওলিনগর গ্রামের সুলতানের ছেলে আবুল কালাম আজাদকে আটক করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাদের কারাগারে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category