• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে যৌথবাহিনীর অভিযানে নারীসহ চারজন আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
গাংনীতে যৌথবাহিনীর অভিযানে নারীসহ চারজন আটক
গাংনীতে যৌথবাহিনীর অভিযানে নারীসহ চারজন আটক

মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযানে দুই নারীসহ চার মাদক পাচারকারীকে আটক যৌথবাহিনী। বৃহষ্পতিবার (৭ নভেম্বর) সকালে এ অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় ২২ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল। জব্দ করা হয় মাদক বিক্রির ২ লাখ ৪৯ হাজার টাকা।

মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার ভোমরদহ এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পাখি ভ্যানে থাকা ব্যাগ তল্লাশী চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক বহনের দায়ে আটক করা হয়েছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের তিলকজান ও মুন্সিগঞ্জ গ্রামের কহিনুর বেগম এবং ভ্যান চালক ইন্তাদুলকে।

অপরদিকে, ভাটপাড়া গুচ্ছ গ্রামে অভিযান চালিয়ে মাদক পাচারকারী জয়নাল আবেদীনকে আটক করা হয়। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১৪ কেজি গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল। সেই সাথে জব্দ করা হয় মাদক বিক্রির নগদ ২ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা। আটক ৪ জনের বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category