• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে ম্যাসেজের জবাব দিয়ে যুবক হাসপাতালে

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
গাংনীতে ম্যাসেজের জবাব দিয়ে যুবক হাসপাতালে
গাংনীতে ম্যাসেজের জবাব দিয়ে যুবক হাসপাতালে

মেহেরপুরের গাংনীতে মোবাইলে এসএমএস আদান-প্রদান করাকে কেন্দ্র করে কাবরান হোসেন (২৫) নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।

গতকাল রবিবার (২৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মুন্দা-মাঝের গ্রামের এ ঘটনা ঘটে।

আহত কাবরান আলী মুন্দা-মাঝের গ্রামের মাঝের পাড়ার নাসির উদ্দীনের ছেলে।

আহত কাবরান জানান, হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে এসএমএস আসে। আমি সেই এসএমএসের উত্তর দিয়েছি। পরে জানতে পারি আমার বাড়ির পাশের জাহাঙ্গীর আলীর মেয়ে রিনা (৩০) এর মোবাইল নম্বর।

রাতে বাড়ির পাশে চায়ের দোকানে বসে ছিলাম। রিনার ভাই রাহেদ (২৫) দেশীয় অস্ত্র (রামদা) দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

স্থানীয়রা জানান, দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রাহেদ কাবরানকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category