• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
গাংনীতে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু
গাংনীতে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনীর সাহারবাটি মাঠে মৌমাছির কামড়ে হায়দার আলী (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। একই সাথে আহত হয়েছেন আরো ৪ জন। আহতদেরকে মেহেরপুর সদর হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃত হায়দার আলী সাহারবাটি গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে।
আহতরা হচ্ছেন- একই গ্রামের আছেদ আলীর ছেলে ফজলু(৪০), হায়দার আলীর ছেলে মাসুম(১৫), আনন্দ ম-লের ছেলে হায়াত আলী(৬০) ও পঞ্জত আলীর ছেলে মোহাম্মদ আলী(৫৫)।

স্থানীয়রা জানান, সাহারবাটি মাঠের একটি গাছে মৌমাছি বাসা বেঁধেছিল। হঠাৎ একটি বাজপাখি তাতে হানা দিলে মৌমাছিরা এদিক ওদিক ছুটতে থাকে। এসময় মাঠে কর্মরত লোকজনের উপর আক্রমন শুরু করে। মৌমাছির হুলে আহত হন হায়দার আলী, ফজলু, মাসুম, হায়াত আলী ও মোহাম্মদ আলী। ঘটনাস্থলেই মারা যান হায়দার আলী। অন্যান্যদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবীর হাসান জানান, মৌমাছির হুলে আহত তিনজন আশংকামুক্ত। মোহাম্মদ আলী নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category