• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন আহত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন আহত
গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন আহত

মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মহাব্বতপুর গ্রামের মৃত আছির আলীর ছেলে আনিছ আলী (৪৫), তার স্ত্রী জুলেখা খাতুন (৪০) এবং তাদের ১০ বছর বয়সী কন্যা নিঝুম।

স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী থেকে মোটরসাইকেলে করে মহাব্বতপুর গ্রামে ফিরছিলেন তারা। পথে চোখতোলা এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা পাটবোঝাই একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল রানা জানান, আহত জুলেখা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আনিছ আলী ও নিঝুমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category