• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক লিখন নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক লিখন নিহত
গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক লিখন নিহত

মেহেরপুরের গাংনীর চৌগাছা গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লিখন হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে দুর্ঘটনার পর রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়। নিহত লিখন পেশায় মাইক্রোবাস চালক। সে গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে গাংনী-কাথুলী সড়ক দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন লিখন। চৌগাছা বড় সমজিদ এলাকায় পৌঁছুলে বিপরিত দিক থেকে আসা একটি ইজিবাইক (ব্যাটারি চালিতি থ্রি হুইলার) সাইড দিতে গিয়ে সজোরো ব্রেক করেন। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে আছড়ে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মাসুদুজ্জামান জানান, তার মাথায় গুরুতর আঘাতে প্রচুর রক্তক্ষরণ চলছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, মরদেহ বাড়িতে পৌঁছুলে সুরতাল রিপোর্ট করা হবে। বিষয়টি তদন্ত করার জন্য পুলিশের একটি টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category