• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২
গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২

মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগর গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় মন্টু হোসেন (৫২) নামের এক পথচারী নিহত হয়েছেন। এবং মোটরসাইকেল আরোহী দুজন আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেলে বাড়ির সামনে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মন্টু হোসেন অলিনগর গ্রামের কাতর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মন্টু হোসেন বাড়ির সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মন্টু হোসেন ছিটকে গিয়ে চলন্ত একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে সড়কের লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এসময় কর্তব্যরত চিকিৎসক মন্টু হোসেনকে মৃত ঘোষণা করেন। সেই সাথে আহত মোটরসাইকেল চালক ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোস্তাক হোসেন (২০) ও তার বন্ধু তেরাইল পূর্বপাড়ার রতন আলীর ছেলে রনি (১৮) কে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার সাথে সম্পৃক্ত মোটরসাইকেল ও মাইক্রোচালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category