• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত
গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় আসাদুজ্জামান(৫৫) নামের এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। বৃহষ্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান গাংনী উপজেলার বাওট গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে। তিনি বিভিন্ন হাটে সবজি বিক্রি করেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, জোড়পুকুরিয়া গ্রামের সাপ্তাহিক হাটের দিনে আসাদুজ্জামান সবজি বিক্রি করতে গিয়েছিলেন। বেচাকেনা শেষে হাট থেকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের উপরে উঠলে জোড়পুকুরিয়া গ্রামের মাছ ব্যবসায় আব্দুস সালামের ছেলে লিটন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আসাদুজ্জামানকে ধাক্কা দেয়। এতে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটক করে আসাদুজ্জামানকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আদিলা আজহার আরশী তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে পৌঁছুনোর আগেই তার মৃত্য হয়েছে।
গাংনী থানার ওসি তদন্ত শেখ মেজবাহ উদ্দীন জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট করার জন্য একজন অফিসারকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category