মেহেরপুরের গাংনীতে ৬৫ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর তিনশত ৯০ জন শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) উপজেলা পরিষদ সভা কক্ষে এ ট্যাব বিতরণ করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-০২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল হক জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা পরিসংখ্যান তদন্তকারি মনিরুল ইসলাম, জুনিয়ার পরিসংখ্যান সহকারি আশরাফুল ইসলাম ও ইলিয়াস হোসেন, পরিসংখ্যানের চেইনমেন্ট মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন স্কুলে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।