• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে মাদকসহ ৪পাচারকারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
গাংনীতে মাদকসহ ৪পাচারকারী আটক
গাংনীতে মাদকসহ ৪পাচারকারী আটক

মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ মাদক পাচারকারীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৩০ বোতল ফেনসিডিল, ১৫০ গ্রাম গাঁজা ও ৪ গ্রাম হেরোইন। গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- কাজিপুর মধ্যপাড়ার ইলাহী বক্সের ছেলে সাহাজুল ইসলাম(৩৮), সহড়াতলার আকছেদ আলীর ছেলে মশিউর রহমান মুছা(৪৫), কুঠি ভাটপাড়ার কাবুলের ছেলে কাজল(১৯) ও খাসমহলের আজিজের ছেলে পল্টু(৪০)। এদের বিরুদ্ধে মামলাসহ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আহসান হাবিব জানান, আজ বৃহষ্পতিবার সিমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের ভিন্ন ভিন্ন টীম অভিযান চালায়। এসময় সাহাজুল ইসলামকে কাজিপুর মধ্যপাড়া থেকে ৫৬০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

এছাড়াও সকাল পৌনে ১০ টার দিকে সহড়াতলা মাদ্রাসা পাড়া থেকে মশিউর রহমান মুছাকে ৭০ বোতল ফেনসিডিল, বুধবার দিনগত রাত সাড়ে ১১টার সময় ভাটপাড়া এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ কাজল ও খাসমহল এলাকা থেকে ৪ গ্রাম হেরোইনসহ পল্টুকে আটক করা হয়। আটককৃতরা সকলেই চিহ্নিত মাদক পাচারকারী। এরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিমান্ত থেকে মাদক পাচার করে বিভিন্ন স্থানে বিক্রি করতো।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category