• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে মহান বিজয় দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
গাংনীতে মহান বিজয় দিবস পালিত
গাংনীতে মহান বিজয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরের গাংনীতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সূর্যদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার প্রীতম সাহা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, থানা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ও (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন ও শহিদুল ইসলাম শাহ, গাংনী পৌরসভা, আনসার ভিডিপি, গাংনী উপজেলা স্বাস্থ বিভাগ, উপজেলা কৃষি অফিস, উপজেলা যুবলীগ, পল্লী বিদ্যুৎ সমিতি, পাট অধিদপ্তর গাংনী অফিস, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category