• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে মসজিদের সামনে থেকে ৪ মুসল্লীর মোটরসাইকেল চুরি

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫
গাংনীতে মসজিদের সামনে থেকে ৪ মুসল্লীর মোটরসাইকেল চুরি
গাংনীতে মসজিদের সামনে থেকে ৪ মুসল্লীর মোটরসাইকেল চুরি

জুম্মার নামাজের সময় গাংনী উত্তর পাড়া ও পৌর মসজিদের সামনে থেকে ৪টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মুসল্লীদের নামাজ পড়ার সময় সুযোগ বুঝে তারা মোটর সাইকেল চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায়। পুলিশ বলছে চোরদেরকে আটকের চেষ্টা চলছে।

জানা গেছে, গাংনী উত্তর পাড়া মসজিদে নামাজ পড়তে গিয়ে মসজিদের সামনে কারবান ফার্নিসারের সামনে টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল পার্ক করে রাখেন (যার রেজিঃ নং-মেহেরপুর-হ ১২-৮৬৪৮), ও পল্লী বিদ্যুৎ পাড়ার বিল্লাল হোসেন ডিসকোভার ১২৫ সিসি মোটরসাইকেল (যার রেজিঃ নং- মেহেরপুর-হ ১২-৬৩৫০)। এদিকে পৌর মসজিদে নামাজ আদায় করতে যান কলেজ পাড়ার হাবিবুর রহমান ডিসকোভার মোটরসাইকেল রেজিঃ নং-মেহেরপুর-হ-১৩-৪৭০৭ ও একই পাড়ার রকিবুল ইসলাম অ্যাপাচি আরটিআর মোটর সাইকেল (রেজিঃ নং-মেহেরপুর-ল, ১১-৬৪৯৬)। চোরেরা সুযোগ বুঝে ৪টি মোটর সাইকেলই চুরি করে পালিয়ে যায়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মোটর সাইকেল চোরকে সনাক্ত করণ এবং সেই সাথে মোটরসাইকেল গুলো উদ্ধারে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category