• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে মনোনয়নপত্র কেনা সাত প্রার্থীর মধ্যে স্বতন্ত্র পাঁচ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
গাংনীতে মনোনয়নপত্র কেনা সাত প্রার্থীর মধ্যে স্বতন্ত্র পাঁচ
গাংনীতে মনোনয়নপত্র কেনা সাত প্রার্থীর মধ্যে স্বতন্ত্র পাঁচ

আওয়ামী লীগের মনোনয়ন তালিকা প্রকাশের পর পরই ভোটের মাঠের যুদ্ধ শুরু হয়েছে। ইতিমধ্যে মেহেরপুর-২ (গাংনী) আসনে সাত জন প্রার্থী নির্বাচনী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এর মধ্যে পাঁচ জনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অংশ নিতে আগ্রহী।

সোমবার (২৭ নভেম্বর) পর্যন্ত গাংনী উপজেলা নির্বাচন অফিস থেকে ৬ জন এবং এক জন জেলা অফিস থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছে ন। এবারের নির্বাচনে প্রার্থীদের জামানত হচ্ছে ২৫ হাজার টাকা। এর সঙ্গে রয়েছে ভোটার তালিকার সিডি বাবদ ৯ হাজার টাকা।

জানা গেছে, মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ নাজমুল হক সাগর (নৌকা) ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহম্মেদ বকুল (হাতুড়ী) দলীয়ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়াও মেহেরপুর-২ আসনের বর্তমান এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রিন্টু ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল ইসলাম জুয়েল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র তুলেছেন।

আগামি ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন পর্যন্ত আরও বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নত্র গ্রহণ করে জমা দিতে পারেন বলে জানা গেছে।

মেহেরপুর-২ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়নে এসেছে নতুন মুখ। দলীয় মনোনয়ন প্রত্যাশায় আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছিলেন ১৫ জন। এর মধ্যে নৌকার টিকিট পান ডাঃ নাজমুল হক সাগর।

নেতাকর্মী সুত্রে জানা গেছে, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ঘোষণা দিয়েই বলেছেন যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোন বাধা নেই। ভোটের মাঠে কার জনশক্তি বেশি তা ভোটের মাধ্যমেই প্রমাণ নিতে চান শেখ হাসিনা। তাই স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন অনেকে। ভোট যুদ্ধের মাধ্যমে তারা প্রমাণ করতে চান নিজের শক্তি আর দলীয় অবস্থান।

এদিকে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন পাওয়া সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি ও জাতীয় পার্টির কোন প্রার্থী এখনও পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category