• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
গাংনীতে ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
গাংনীতে ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনীতে আতিয়ার রহমান (৩০) নামের এক ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে গাংনী থানা পুলিশের একটি টীম উপজেলার ছাতিয়ান-বাদিয়াপাড়া মাঠের রাস্তার পাশের কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে।

আতিয়ার রহমান গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠ পাড়ার রহিদুল ইসলামের ছেলে। ভ্যান ছিনতাই করতেই তার মাথায় আঘাত কওে ও কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করে।

নিহতের বড়ভাই মশিউর রহমান জানান, শনিবার দুপুরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আতিয়ার রহমান। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। অনেকেই ফেসবুকে আতিয়ারের ছবি দিয়ে নিখোঁজ সংবাদ দেয়। আজ দুপুরে স্থানীয়রা ওই মাঠের রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পরিবারের লোকজনও ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের ক্ষত রয়েছে। মরদেহের আশেপাশে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। একই সাথে খুনের ঘটনার রহস্য উন্মোচন এবং খুনিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category