• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা
গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা

মেয়াদ উত্তীর্ণ ও মূল্য বিহীন ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করা এবং ভাউচারে সার বিক্রয়ের তথ্যে গড়মিল থাকার অপরাধে দুই ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান সুত্রে জানা গেছে, গাংনী উপজেলার গাড়াবাড়িয়া বাজারে মেসার্স লাবিবা ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ও মূল্য বিহীন ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করার দায়ে অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৭, ৫১ ও ৪৫ ধারা অনুসারে ২৫ হাজার, এবং ভাউচারে সার বিক্রয়ের তথ্যে গড়মিল থাকার কারণে ৪৫ ধারায় মেসার্স হক এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর-চুয়াডাঙ্গা সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয় ভাউচার প্রদান-সংরক্ষণ করা জন্য এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী /পণ্য ক্রয়-বিক্রয় করা হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা মো: তারিকুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রিয়াজ মাহমুদ ও জেলা পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category