• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা আদায়

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১২ মে, ২০২৫
গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা আদায়
গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা আদায়

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের সুবহান ও সামাদ হোটেল এবং স্কয়ার ডেন্টাল নামের তিনটি প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অদিপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সুত্রে জানা গেছে, সুবহান ও সামাদ হোটেলের ফ্রিজে বাসি খাবার রাখা এবং সামাদ হোটেলের রান্না ঘরে মুরগি পালন করার অপরাধে দুটি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। একই অভিযানে স্কয়ার ডেন্ডালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ক্যাব মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম ও স্যানেটারি ইন্সেপেক্টর মশিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category