• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে ভবন উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনীতে ভবন উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত
গাংনীতে ভবন উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। এছাড়াও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, এমপি পত্নী লায়লা আরজুমান বানু শিলা। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুল মান্নান, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম। এসময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রায় ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৪ তালা একাডেমিক ভবন উদ্বোধন করেন। তুরস্কে ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিশেষে নবীনদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে সম্বর্ধনা ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category