• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে বোমা সাদৃশ্য তিনটি বস্তু উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
গাংনীতে বোমা সাদৃশ্য তিনটি বস্তু উদ্ধার
গাংনীতে বোমা সাদৃশ্য তিনটি বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া এলাকার মাঠের মধ্যে ব্রিজের উপর থেকে তিনটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত ৯ টার দিকে এ বস্তুগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, রাত সাড়ে ৮ টার দিকে তেঁতুলবাড়িয়া হাজীপাড়া থেকে ধলা গ্রামের সড়কের মাঝে ব্রীজের উপর কে বা কাহারা লাল টেপ দিয়ে মোড়ানো তিনটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পায় পথচারীরা। স্থানীয়রা গাংনী থানা পুলিশে খবর দিলে রাত ৯ টায় স্থানীয় ধলা পুলিশ ক্যাম্পের এসআই পিন্টু সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বস্তু উদ্ধার করে বালতির পানিতে চুবিয়ে রাখেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, লাল টেপ দিয়ে মোড়ানো তিনটি বস্তু ব্রিজের উপরে আছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেগুলো উদ্ধার করা হয়েছে। তবে কারা এই বস্তুগুলো রেখেছে তা অনুসন্ধান করে তাদের গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category