• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
গাংনীতে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
গাংনীতে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শালদহ গ্রামের এক শিক্ষকের বাড়ির গেট থেকে লাল কসটেপ দিয়ে মোড়ানো ১টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ নভেম্বর) সকাল ৮ টার দিকে শালদহ গ্রামের বাসিন্দা ও এএসআরবি (শালদহ) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিনারুল ইসলামের বাড়ির গেট থেকে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করে।

রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) সারগিদুল ইসলাম জানান,বুধবার ভোরের দিকে স্থানীয় মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় জিনারুল ইসলামের বাড়ির গেটের সামনে বোমার আকৃতি বস্তুটি দেখতে পায়। পরে হেমায়েতপুর ক্যাম্পের পুলিশ খবর পাওয়ার পর সেটি উদ্ধার করে নিয়ে যায়। কি কারণে এটি রেখে গেছে, তা কেউ বুঝতে পারছেনা। তবে ধারণা করা হচ্ছে,জিনারুল মাস্টারকে হুমকি দিতে হয়তো কোন সন্ত্রাসী চক্র এটি রেখে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category