গাংনীতে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
মেহেরপুরের গাংনীর কল্যাণপুর গ্রামের রাস্তার পাশ থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী থানা পুলিশের একটি টীম বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে পানিতে চুবিয়ে রাখে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কল্যাণপুর গ্রামের রাস্তার পাশে বোমা সদৃশ্য বস্তু দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে এসআই মাসুদ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে পানিতে চুবিয়ে রাখে। স্থানীয় লোকজনের মাঝে ভীতি ছড়ানোর জন্য এগুলো রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।