মেহেরপুরের গাংনী উপজেলার শানঘাট গ্রামে আপন বোন ও ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনায় মহিবুল ইসলাম ওহিদকে (৪৮)গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনার দুই ঘন্টার মাথায় আজ শনিবার দুপুর আড়াইটার দিকে মেহেরপুর শহরের একটি বাড়ি থেকে গাংনী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি)তাজুল ইসলাম জানান, ঘটনার পর মহিবুল পালিয়ে মেহেরপুর শহরের একটি বাড়িতে আত্মগোপন করে। তাকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোন ও ভাবিকে কুপিয়ে হত্যা করারয় সময় মহিবুল ইসলাম ওহিদ প্রতিরোধের শিকার হয়। এতে তার মাথায় জখম হয়। বর্তমানে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য: জমিজমা সংক্রান্ত বিরোধের ধরে আজ শনিবার দুপুরে শানঘাট গ্রামের মহিবুল ইসলাম ওহিদ তার আপন মেজো বোন জোসনা খাতুন (৫২) এবং মেজো ভাইয়ের স্ত্রী জাকিউল ইলমাকে (৪২) কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। মহিবুলের হামলায় আহত তার ভাই জাহিদ ও ছোট বোন শামীমা খাতুনকে মুমূর্ষ অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।