• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত- মরণোত্তর দেহদান সম্পন্ন

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
গাংনীতে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত- মরণোত্তর দেহদান সম্পন্ন
গাংনীতে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত- মরণোত্তর দেহদান সম্পন্ন

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার রাষ্ট্রিয় মর্যাদায় জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সাহারবাটি চারচারা ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সাহারবাটি গ্রামের মুক্তিযুদ্ধে শহীদ এমলাক হোসেনের মেজো পুত্র।

গার্ড অব অনার প্রদান করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক শামসুল আলম সোনা। জানাজায় অংশগ্রহণ করেন কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একে এম শফিকুল আলম, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন ধূমকেতু, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকসহ পরিবারের সদস্যবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুমের পরিবার সূত্রে জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মরণোত্তর দেহদান করেছিলেন। তাই গবেষণার জন্য শনিবার (১৮ জুলাই) সকাল ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category