• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
গাংনীতে বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা
গাংনীতে বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মেহেরপুরের গাংনীতে বিষপানে এসএসসি পরীক্ষার্থী লিজা আক্তার শান্তা(১৫) নামের এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়। শান্তা ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী গাংনী উপজেলার করমদি গ্রামের গোসাইডুবি পাড়ার বাহারাইন প্রবাসী জালাল উদ্দিনের মেয়ে।
নিহতের চাচার রেজাউল হক জানান, মায়ের উপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে, পরিবারের লোকের সহায়তায় স্থানীয় সন্ধানে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডঃ নূর আলম তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category