• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে বিয়ের বাজার করে ফেরার পথে প্রবাস ফেরত যুবক নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫
গাংনীতে বিয়ের বাজার করে ফেরার পথে প্রবাস ফেরত যুবক নিহত
গাংনীতে বিয়ের বাজার করে ফেরার পথে প্রবাস ফেরত যুবক নিহত

বিয়ের আগের রাতে মেহেরপুরের গাংনীর চৌগাছায় স্যালোইঞ্জিন চালিত যান আলগামন এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন নামের সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছে। আজ শনিবার রাত ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন (২৫) গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে। ছেলের মৃত্যু সংবাদে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা তোজাম্মেল।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ দিন আগে সৌদি আরব থেকে দেশ আসেন সাগর। আগামীকাল রবিবার বিয়ে তাই গাংনী উপজেলা শহর থেকে বিয়ের বাজার করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গাংনী কাথুলি সড়কের চৌগাছা পশ্চিমপাড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছুলে বিপরিত দিক থেকে আসা একটি আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category