• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত-২

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত-২
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত-২

মেহেরপুরের গাংনীর ধর্মচাকী বোরিং মাঠে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল হক(৪৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। একই সময়ে আহত হয়েছেন আরো দুজন কৃষক। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনাটি ঘটে।

কৃষক নুরুল হক ধর্মচাকী গ্রামের আজিজুল হকের ছেলে। আহতরা হচ্ছেন- একই গ্রামের আবু তাহেরের ছেলে সাহারুল ইসলাম(৪২) ও আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম(৪৫)। আহত দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, নুরুল হক, সাহারুল ও সাইফুল তিন জন ধর্মচাকী বোরিং মাঠে একটি বৈদ্যুতিক সেচ পাম্পের সন্নিকটে কাজ করছিলেন। কাজ শেষে সকলেই হাত ধোয়ার জন্য সেচ পাম্পের কাছে গেলেই হঠাৎ সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হন। মাঠের লোকজন তাদেরকে উদ্ধার করে। এদের মধ্যে নুরুল হকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত নুরুল হক হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category