• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৮ জুন, ২০২৬
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুষার আলী (২৮) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। নিহত তুষার আলী কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের পূর্বপাড়ার মিন্টু বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুষারের বাবা মিন্টু বিশ্বাস রাজমিস্ত্রির কাজে বাইরে ছিলেন এবং মা বেড়াতে গিয়েছিলেন বোনের বাড়িতে। বিকেলে বাড়ি ফিরে তিনি ঘরের দেয়ালে থাকা এলোমেলো বৈদ্যুতিক বোর্ডের পাশে তুষারকে বিদ্যুতায়িত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমেরি খাতুন জানান, হাসপাতালে আনার অনেক আগেই তুষার আলীর মৃত্যু হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category