• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে বিদ্যুতের তারে এনসিপি কেন্দ্রীয় নেতাদের ঝুলন্ত কুশপুত্তলিকা

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
গাংনীতে বিদ্যুতের তারে এনসিপি কেন্দ্রীয় নেতাদের ঝুলন্ত কুশপুত্তলিকা
গাংনীতে বিদ্যুতের তারে এনসিপি কেন্দ্রীয় নেতাদের ঝুলন্ত কুশপুত্তলিকা

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুরে ‘জুলাই পদযাত্রা’ ঘিরে যখন সকল প্রস্তুতি শেষ, সেই মুহূর্তেই মেহেরপুরের গাংনীতে দেখা গেল ভিন্ন চিত্র। শহরের প্রধান সড়কগুলোর ওপর বিদ্যুৎ ও ইন্টারনেটের তারে ঝুলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের ছবি সংবলিত কুশপুত্তলিকা।

​সোমবার (২৭ জুলাই) ভোরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, র‍্যাব ক্যাম্প এবং পল্লী বিদ্যুৎ অফিসের সামনে শহরের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে খড় ও সাদা কাপড়ে মুগিয়ে তৈরি এসব কুশপুত্তলিকা ঝুলতে দেখেন পথচারীরা।

​প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুলন্ত পুত্তলিকাগুলোর বুকে সাঁটানো ছিল এনসিপির তিন কেন্দ্রীয় নেতার ছবি। নিচে বড় অক্ষরে লেখা—‘তরুণ সমাজকে ললিপপ ধরিয়ে দেশ নিল রসাতলে; এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন।’ ভোরে পথচারী ও প্রাতঃভ্রমণকারীদের নজরে আসার পর বিষয়টি নিয়ে শহরজুড়ে তীব্র কৌতূহল ও জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে গাংনী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে কুশপুত্তলিকাগুলো উদ্ধার করে নিয়ে যায়।

​বিকেলেই গাংনীতে এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠিক কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগে রাতের আঁধারে এমন ঘটনা রাজনৈতিক পরিমণ্ডলে নতুন করে রহস্য ও মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। ঘটনার পেছনে কর্মসূচিতে ব্যাঘাত ঘটানো বা জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছে পুলিশ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কোনো অশুভ চক্র বিভ্রান্তি ছড়াতে এই কাজ করে থাকতে পারে। ঘটনার পেছনে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category