• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে চা দোকানির মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে চা দোকানির মৃত্যু
গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে চা দোকানির মৃত্যু

মেহেরপুরের গাংনীর আড়পাড়া গ্রামে বিদ্যুতস্পৃষ্টে আওলাদ হোসেন (৬০) নামের এক চা দোকানীর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় আড়পাড়া বাজারে চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আওলাদ হোসেন ও তার ছেলে আড়পাড়া বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করেন। রোববার সন্ধ্যায় দোকানের টিনের সাথে বিদ্যুতায়িত ছিল। চেয়ারে বসে টিনের সাথে স্পর্শ হওয়ায় গুরুতর আহত হন তিনি।

বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন তাকে নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেয়। তবে হাসপাতালে পৌঁছুনোর আগেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category