• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গাংনীতে বিজয় দিবসে বিজিবির ফ্রী মেডিকেল ক্যাম্প

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
গাংনীতে বিজয় দিবসে বিজিবির ফ্রী মেডিকেল ক্যাম্প
গাংনীতে বিজয় দিবসে বিজিবির ফ্রী মেডিকেল ক্যাম্প

কুষ্টিয়া ব্যাটালিয়ন(৪৭ বিজিবি)র উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দুস্থ্য জনসাধারণকে ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান ও বিনামুল্যে ওষুধ বিতরণ ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী মানবিক কার্যক্রম পরিচালনায় এলাকাবাসী বিভিন্ন প্রকার সেবা গ্রহন করেন। সকালে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ক্যাম্পে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিকেলে এ উপজেলার রংমহল গ্রামে ফ্রী মেডিকেল ক্যাম্পে দেড়শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধ বিতরণ করা হয়। পরে রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালের সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক মেজর মোহাম্মদ আব্দুল কাদের মিয়া।
এসময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল হক ও সহকারি পরিচালক (এডি) জিয়াউর রহমান বিজয় দিবসের এসকল মানবিক কার্যক্রম পরিদর্শন করেন এবং নিজ হাতে কম্বল ও ওষূধ বিতরণ করেন।
কার্যক্রমের সার্বিক সহায়তা করেন কাথুলী বিজিবির কোম্পানী কমান্ডার সাইফুল ইসলাম,রংমহল ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুল কাদেরসহ স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category