• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
গাংনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
গাংনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অপকর্মকারী নেতাদের বিচারের দাবিতে মেহেরপুরের গাংনী শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পালনে  বুধবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। পৌর ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুলেরী আলভীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসবেক দলের আহবায়ক মাহবুবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা উলামা দলের সভাপতি ইনামুল হক, জেলা ছাত্রদলের সাবেক সভাতি নাজমুল ইসলাম ও যুবদল নেতা সাহিবুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category