• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বির্বতন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সে উপলক্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে কয়েকটি খন্ড খন্ড মিছিল বিভিন্ন এলাকা থেকে গাংনী বাজারে একত্রিত হয়ে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে মিলিত হয়। সেখানে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি কমরেড নাসির, জেলা বিএনপির সহ সভাপতি ও মটমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বামন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল বিশ্বাস, মনিরুজ্জামান গাড্ডু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা যুব দলের আহবায়ক চপল বিশ্বাস, পৌর যুব দলের আহবায়ক সাইদুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category