• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে বিএনপির দুই কর্মী গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
গাংনীতে বিএনপির দুই কর্মী গ্রেফতার
গাংনীতে বিএনপির দুই কর্মী গ্রেফতার

মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে দুই বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে বলে দাবি করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত কর্মীরা হচ্ছেন- গাংনীর তেরাইল গ্রামের রকবুল হোসেনের ছেলে মন্টু মিয়া(৫০) ও বাওট গ্রামের মওলা বক্সের ছেলে সিরাজুল হক(৫৫)। দুজনকেই শুক্রবার সকালে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ২৮ নভেম্বর সন্ধ্যায় গাংনী শহরে ছাত্রলীগের মিছিল চলাকালীণ সময়ে ককটেল বিষ্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করে। বিএনপি কর্মীরা ছাত্রলীগের উপর ককটেল হামলা করে উল্লেখ করে সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপু একটি মামলা করেন। ওই মামলার আসামী হিসেবে মন্টু মিয়া ও সিরাজুল হককে গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category