সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবী ও ১৫ আগস্ট কেন্দ্রিক সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে গাংনীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। আজ বৃহষ্পতিবার সকালে মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে গাংনীস্থ অফিসে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম নাসির, যুগ্মসম্পাদক মনিরুজ্জামান গাড্ডু ও ইনসারুল হক ইন্সু, গাংনী উপজেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী, সাংগঠনিক সম্পাদক মুনসাদ আলী, উপজেলা যুবদলের আহবায়ক চপল বিশ্বাস, সদস্য সচিব জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম, সদস্য সচিব ইনামুল হক, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব হারুনর রশিদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিপন আহমেদ, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা ও সদস্য সচিব সাকিল আহমেদসহ নেতৃবৃন্দ।
বক্তারা নির্বিচারে ছাত্র ও গণহত্যায় জড়িত সাবেক প্রধানমন্ত্রীর বিচার দাবী করেন ও ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী অপশক্তি যাতে কোন বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেজন্য নেতাকর্মী ও সাধারণ জনগনকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।