• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে বাংলা বর্ষবরণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
গাংনীতে বাংলা বর্ষবরণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গাংনীতে বাংলা বর্ষবরণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে পহেলা বৈশাখ উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহষ্পতিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

সভায় ১৪৩১ বাংলা শুভ নববর্ষ বরণের বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। ওই দিন সকাল ৮ টায় মঙ্গল শোভাযাত্রা, সকাল সাড়ে আটটায় জাতীয় সংগীতের মাধ্যমে উপজেলা চত্বরে বর্ষবরণ করা হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদে বর্ষবরণ উৎসব পালনের জন্য অনুরোধ জানানো হয়। বর্ষবরণ ও ঈদ উল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেজন্য গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিশেষ অনুরোধ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করা হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানে পৌরসভার মেয়র আহমেদ আলী, কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, বামুন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান ও গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজাসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category