• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক পাচারকারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
গাংনীতে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক পাচারকারী আটক
গাংনীতে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক পাচারকারী আটক

মোঃ জামাল (৪৭) নামের এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব। মেহেরপুরের গাংনীস্থ র‌্যাব ক্যাম্পের একটি টীম শুক্রবার গভীর রাতে গাংনীর হিজলবাড়িয়া হাওয়া ব্রিক্সের সামনের রাস্তা থেকে তাকে আটক করে।

তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯৩ বোতল ফেনসিডিল ও ২ কেজি ৯৫ গ্রাম গাঁজা। জামাল গাংনী উপজেলার মাইলমারী গ্রামের মাহাতাব আলীর ছেলে। তাকে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

একই সময়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জামালের সহযোগি মাইলমারী গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে মহিবুল ইসলাম ও হিজলবাড়িয়া গ্রামের মৃত ফরিদ উদ্দীনের ছেলে জাহাঙ্গীর। আটক ও পলাতকদের নামে আদালতে একাধিক মামলা বিচারাধীন।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, আটক জামাল ও তার দুই সহযোগি সকলেই চিহ্নিত মাদক পাচারকারী। এরা মাদক পাচার করছে মর্মে সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টীম অভিযান চালায়। এসময় জামাল আটক হলেও পালিয়ে যায় তার দুই সহযোগি। এদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/১৪(গ)/৪১ ধারায় গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং ২৮ তাং- ২৪-০২-২৪ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category