• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে ফেনসিডিলসহ দুই মাদক কারবারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
গাংনীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
গাংনীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরের গাংনীতে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে নয়টার দিকে গাংনীর আকুবপুর চেকপোস্টে গাংনী থানা পুলিশের এক অভিযানে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- গাংনী বামন্দী বাস স্ট্যান্ডপাড়ার মৃত রেজাউলি ইসলামের ছেলে আলামিন (৩৮) ও একই পাড়ার আফিরুল ইসলামের ছেলে জাব্বারুল ইসলাম ওরফে জাব্বার (৩৫)।

পুলিশ সুত্রে জানা গেছে, গাংনীর সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক সঙ্গীয় একাধিক অভিযান টিম নিয়ে আকুবপুর চেকপোস্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পরে গ্রেফতার হওয়া দু’জন একটি মোটর সাইকেল নিয়ে দ্রুত চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করে। পুলিশের অভিযান দলটি কৌশলে তাদেরকে থামাতে সফল হয়। এসময় তাদের বহনকৃত অফিসিয়াল একটি ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিল বহনের অপরাধে তাদেরকে গ্রেফতার করে থানায় নেয় পুলিশ।
গাংনী থানার এসআই কামরুজ্জামান, এসআই আজাদ, এএসআই গোলাম রসুল সঙ্গীয় ফোর্সসহ এ অভিযানে উপস্থিত ছিলেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার হওয়া দু’জন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ফেনসিডিল বহনের অপরাধে তাদের নামে থানায় মামলা দায়ের করা হচ্ছে। ওই মামলার আসামি হিসেবে রোববার তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category