• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ফুটবল খেলার সময় এক তরুণের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
গাংনীতে ফুটবল খেলার সময় এক তরুণের মৃত্যু
গাংনীতে ফুটবল খেলার সময় এক তরুণের মৃত্যু

মেহেরপুরে গাংনী উপজেলার আযান গ্রামে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে রাব্বি হোসেন (১৮) নামের এক তরুনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে আযান ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। রাব্বি হোসেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ও গাংনী উপজেলার আযান গ্রামের কিশোরদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা চলাকালে রাব্বি হোসনে আকস্মিক অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাব্বির ফুটবল দলের বন্ধু রাজিব হোসেন বলেন, রাব্বি আমাদেরই বন্ধু এবং আত্মীয়। আমরা একই সাথে থাকি। তার নানির বাড়ি আযান গ্রামে। আযান গ্রামের তরুণ-যুবকদের সঙ্গে প্রীতি ফুটবল খেলার জন্য রাব্বিই প্রস্তাব দেয়। খেলা চলাকালীন সময়ে সে হঠাতই অসুস্থ হয়ে পড়েন। মাঠের মাঝে বুকে হাত দিয়ে বসে পড়েন। কেন অসুস্থ হয়েছে তা আমরা বুঝতে পারিনি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাহিদ হাসান জানান, রাব্বি নামের একটি ছেলে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। সে হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তশেষে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category